৯ই সেপ্টেম্বর ব্রিটেনে গোলাপগঞ্জ থানা প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত হচ্ছে

531

গত বুধবার ৪ই জুলাই ২০১৮ পূর্ব লন্ডনের নিউ রোডস্থ মিলেনিয়ামে গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির এক সভা অনুষ্টিত হয়. আগামী ৯ ই সেপ্টেম্বর ২০১৮ ইস্ট লন্ডন ইনভার্সিটির স্পোর্টস হলে লন্ডনে গোলাপগঞ্জ থানার প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল করার জন্য একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়. সাবেক কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়া কে সভাপতি করে ১২ সদস্যের একটি স্টিয়ারিং কমিটির অন্যান সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আবুল কালাম আজাদ, আমিনুর রহমান, সুলতান হায়দার (জসিম), শফিক আবদুল্লাহ, সুলতান এমদাদ, শাকিল রহমান, সোরওয়ার হোসেন, লুৎফুর রহমান
সৈয়দ মোহাম্মদ রেজা, সিদ্দিকুর রহমান.
 এই টুর্নামেন্টে অতিথি হিসেবে ইউকেতে বসবাসরত গোলাপগঞ্জ এলাকা থেকে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করে সম্মানিত করা হবে। খেলোয়াড়দের এবং অতিথিদের নিয়ে টুর্নামেন্টের দিন একটি নৈশ ভোজের আয়োজন করা হবে। টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি উপ কমিটি গঠন করা হয়. কমিটির সদস্যরা হলেন আবুল কালাম আজাদ , আমিনুর রহমান, শাকিল রহমান, সুলতান এমদাদ, শফিক আব্দুল্লাহ ও সরওয়ার হোসাইন।
 
যুক্তরাজ্যে বসবাসরত শুধু গোলাপগঞ্জের প্লেয়ারগণ এই টুর্নামেন্ট অংশ গ্রহণ করতে পারবেন. ক্যাটাগরি (বি, ডি-) এবং (সি, ডি) প্রয়োজনে কমিটির পক্ষ থেকে পরিবর্তন ও করা হবে. ডি-ক্যাটাগরিতে নিজেকে পেশ করা খেলোয়াড় কমিটি কর্তৃক অনুমোদিত হবে। খেলার পুরুস্কার হিসাবে থাকবে
বিজয়ীদের। £ 200 + ট্রফি
রানার আপ £100 + ট্রফি
তৃতীয় এবং চতুর্থ ট্রফি মাত্র

আয়োজকদের পক্ষ থেকে দুপুরের হালকা খাবার প্রদান করা হবে এবং রাতে ডিনারের ব্যাবস্তা করা হবে.

খেলায় নাম তালিকাভুক্ত এবং বিস্তারিত জানার জন্য যোগাযোগ: করুন
সোরয়ার – 07931351414
কালাম – 07904867873
আমিনুর – 07534534203
এমদাদ – 0788928283
শাকিল – 078252 9 8350
লুথফুর – 07960333744
সিদ্দিক – 07957774985

প্রতি টিমের জন্য ফী হিসাবে ৪০ পাউন্ড ধার্য করা হয়. আগ্রহী খেলোয়াড়গণ ফী ও পার্টনার সহ টিমের নাম সংযুক্ত করার আহবান করা হচ্ছে.