ব্রেক্সিট নিয়ে থেরেসা মে’র কঠোর সমালোচনায় ট্রাম্প

2122

আন্তর্জাতিক ডেস্ক: চারদিনের রাষ্ট্রীয় সফরে বৃটেনে এসে ব্রেক্সিট কৌশল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কঠোর সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এ সফরকে কেন্দ্র করে শুক্রবার লন্ডনে ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

ব্রিটিশ পত্রিকা দ্য সানকে ট্রাম্প বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থেরেসা মে’র ব্রেক্সিট-পরবর্তী পরিকল্পনা ‘সম্ভবত’ যুক্তরাষ্ট্রের সঙ্গের বাণিজ্যচুক্তির সম্ভাবনাকে ধ্বংস করে দেবে।

তিনি বলেন, থেরেসা মে’কে তিনি ব্রেক্সিট বিষয়টি ভিন্নভাবে নিষ্পত্তির পরামর্শ দিলেও, সেগুলো মানা হয়নি। ট্রাম্প বলেন, ‘আমি হলে এটি একেবারেই অন্যভাবে করতাম। আমি থেরেসা মে’কে এবিষয়ে অনেককিছুই বলেছি কিন্তু তিনি সম্মত হননি। তিনি তার নিজের পথেই গিয়েছেন।

তিনি আরও বলেন, মে’কে আরও অনেকবেশি সচেতনভাবে মধ্যস্ততা করতে হত। তবে, এখন যা হচ্ছে তা এককথায় অতিবাজে। বৃহস্পতিবার যে ব্রিক্সিট ব্লুপ্রিন্ট ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তা কোনভাবেই বৃটেনের জনগণের গণভোটকে প্রতিনিধিত্ব করে না।’ এএফপি