হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব

664

ঢাকা সংবাদদাতা: ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে আজ শুক্রবার (৬ জুলাই) বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন সুস্থ আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মির্জা ফখরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ বোধ করায় শুক্রবার সকালেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলে তিনি বাসায় ফেরেন।

মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত বুধবার (৪ জুলাই) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার সকালে ইস্কাটনে তার জানাজায় অংশ নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তাকে সকাল ৮টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।