বিকেলে ২০ দলীয় জোটের জরুরি বৈঠক

541

ঢাকা সংবাদদাতা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় গুলশানের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।