বাংলাদেশী ইতালিয়ান ফ্রেন্ডস এসোসিয়েশন ইউকে চতুর্থ ভর্তা উৎসব

1132

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী ইতালিয়ান ফ্রেন্ডস এসোসিয়েশন ইউকের চতুর্থ ভর্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে ৩০ জুন শনিববার পূর্ব লন্ডনের মাইল্যান্ডে পার্কে। এতে সংগঠনের সদস্যরা স্বপরিবারে অংশনেন। দিনব্যাপী উৎসবের মূল আয়োজন ছিল ঘরে তৈরী নানান পদের ভর্তা ও দেশী খবার।
সংগঠনের সভাপতিত্ব আজহারুল আজম বাঁধন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুয়েব আলম সুযেব এর পরিচালনায় উপস্থিত এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিরার আহবাব মিয়া, কাউন্সিরার জেনেট রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ বিল্লাহ হোসেন, সহ সভাপতি হাফিজুর রহমান, সালাউদ্দিন, এম গনি পান্না, এম সেলিমসহ অনেকে।
খবার পর্ব শেষে মহিলা ও শিশুদের জন্য নানান খেলাধূলার আয়োজন করা হয় এবং শেষ পর্যায়ে পুরস্কার বিতরনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।