ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে ৪ জন আহত

2347

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের গ্যারেজ ন্যাশন মিউজিক ফেস্টিভলে ছুরিকাঘাতে ৪ নারী-পুরুষ আহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি। ৩০জুন শনিবার ইস্ট লন্ডনের হেইনল্টের ফরেস্ট কাউন্ট্রি পার্কে অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভলে এই ঘটনা ঘটে। মারাত্মক আহত দুই পুরুষকে এয়ার এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২৬ বছর বয়সী ব্যক্তির অবস্থা আশংকাজনক। অপর ২২ বছর বয়সী যুবক আহত হলেও জীবনহানিকর নয়।
অন্যদিকে ছুরিকাঘাতে দুই মহিলা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে মেট পুলিশ। তাদের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সন্ধ্যা ৭:৩৫মিনিটে পুলিশ কল করা হয়। সাথে সাথে লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার এ্যাম্বুলেন্স হাজির হয়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য উক্ত মিউজিক ফেস্টিভলে প্রায় ১৫ হাজার লোকের উপস্থিতি ঘটে এবং এতে আরএনবি শিল্পীরা পারর্ফমেন্স করেন।