ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক পূর্নমিলনী ও দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি, এমপি, মেয়র, কাউন্সিলার ও কমিউনিটি সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।
সোমবার ম্যানরপার্কের রয়েল রিজেন্সি ব্যাংকুটিং হলে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও বিশিষ্ট প্রোপার্টি ব্যবসায়ী ফজলুল হক ফজলু ।
সংগঠনের সাধারণ সম্পাদক ও ব্যাবসায়ী মখন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার মাওলানা আশরাফুল ইসলাম । এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী স্টিফেন টিম এমপি , বেথনালগ্রীনও বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, স্পীকার সাবিনা আক্তার, কাউন্সিলার সিরিয়া বেগম, নিউহামের কাউন্সিলার রহিমা রহমান, এনাম ইসলাম, সাবেক মেয়র দরস উল¬াহ, সাবেক লিডার হেলাল আব্বাস, কাউন্সিলার রাজীব আহমদ, সাবেক কাউন্সিলার ওয়েসুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, কমিনিকেশন সেক্রেটারী এম এ কাইয়ূম,

সংগঠনের ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাজমুল ইসলাম নুরু, সাবেক সভাপতি মোস্তফা মিয়া, সাবেক সভাপতি এস এ আহাদ ,সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ,সাবেক সভাপতি মকলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সাবেক সেক্রেটারী জিল¬ুর রহমান ,সাবেক ট্রেজারার আব্দুল কাদির হাছনাত, সাবেক ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন শাইস্থা চৌধুরী কুদ্দুছ, আরমান আলী,ডক্টর রোয়াব উদ্দিন,

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ,মুহিবুর রহমান মুহিব,মামুনুর রশীদ, নাজিম উদ্দিন, লুৎফুর রহমান সায়েদ,মোহাম্মদ আলী রিংকু,আহবাব হোসেন, খলিল উদ্দিন ফল,করিম উদ্দিন,মুজিবুর রহমান,আব্দুল আজিজ ফারুক ,ফজলুল হক, হারুন মিয়া,আবু তাহের, ফারুক মিয়া ,আব্দুল মুনিম ক্যারল, মুহিব উদ্দিন ময়েজ, বাঘিরঘাট ভিলেজ ট্রাস্টের সেক্রেটারী জামিল আহমদ, আনোয়ার উদ্দিন পংকি, ইকবাল হোসেন, বেলাল আহমদ মিলন, মহিব উদ্দিন, আব্দুল হাকিম হাদী, আমিনুল হক জিলু, জবরুল ইসলাম, এনামুল হক লিটন, আব্দুল কাদির মুরাদ, সুফি সোহেল আহমদ, আব্দুল আজিজ ফারুক, শহীদুল ইসলাম হেলন, ইকবাল হোসেন বালমিক, শেখ নানু মোসা, এনাম উদ্দিন, সাব্বির আহমদ ও আনোয়ার হোসেন খান।
সংগঠনের কার্যকরী কমিউনিটি নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার মাওলানা আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ইকবাল হোসেন,
এ কে এম আব্দুল¬াহ, আফসার হোসেন এনাম, আব্দুল কাইয়ূম হান্নান, আকতার হোসেন, বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলম খান, প্রেস সেক্রেটারী ফয়জুল আহমদ সেলিম ,সহ-সেক্রেটারী সোহেল আহমদ বদরুল, কামাল উদ্দিন, ফারুক আহমদ, আজিজুর রহমান মোসা । অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মিশরের ক্বারী শায়েক আহমদ রজব।
অনুষ্ঠানের অতিথিরা ট্রাস্টের কার্যক্রমের প্রশংসা করেন, তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।















