ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসায় ইলহাম নামে ১২ বছরের এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে বাকলিয়া থানার লায়লা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইলহাম নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান মা। পরে বাসায় ফিরে মা দেখেন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।















