লন্ডনে নতুন করে লাইসেন্স পাচ্ছে উবার: আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

2393

ওয়ানবাংলানিউজ: লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)  অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান উবরের উপর থেকে নিষেধাজ্ঞা মঙ্গলবার কোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের রাস্তার জন্য উবার উপযোগি নয় এমন অভিযোগে গত সেপ্টেম্বরে উবারের লাইসেন্স বাতিল করে দেয় লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা । লাইসেন্স ফিরে পেতে উবার লন্ডনের উচ্চ আদালতে যায়। সোমবার থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালতে প্রতিষ্ঠানটির আপিলের পর এ বিষয়ে শুনানী শুরু হয়।

ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে দুই দিনের শুনানি শেষে চীফ ম্যাজিস্ট্রেট এমমা আরবিথনট বলেন, উবারকে এখন “উপযুক্ত এবং সঠিক বলে রায়দেন।

টিএফএল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুর্বলতার অভিযোগ তোলা হয়। এ কারণেই উবারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরইমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনাও করেছে।

এমন সিদ্ধান্ত বিশাল এই নেটওয়ার্কের জন্য বড় আঘাত এবং এর ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার ক্ষতিগ্রস্থ হয়েছিল। অন্যদিকে উবারে কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন ইউনিয়ন, আইনপ্রণেতা এবং ব্ল্যাক ক্যাবের চালকরা আগে থেকেই সমালোচনা করে আসছিলেন।

এদিকে লন্ডনের মেয়র, সাদিক খান বলেন উবারের লাইসেন্স নবায়ন না করার জন্য টিএফএল এর পদক্ষেপ পুরোপুরি ন্যায্য ছিল, তাদের কার্যক্রম পরিচালনায় দুর্বলতা ছিল তা আজ আদালতে রায়ে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যের উবারের জেনারেল ম্যানেজার টম এলভিজ বলেন, “আজকের সিদ্ধান্ত নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা গ্রাহকদের জন্য সম্ভাব্য সর্বোত্তম সেবা প্রদানের চেস্টা করব এবং তাদের আস্থা অর্জনের জন্য টিএফএল-এর সাথে কাজ চালিয়ে যাব।”