স্পোর্টস ডেস্ক: আজ থেকেই শুরু হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের খেলা। ইতোমধ্যে প্রত্যেক দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল-ইরান। এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কারন আজ যে জিতবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তারই।
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত বিধ্বংসী ফর্মে আছেন রোনালদো। দুই ম্যাচে চার গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন হ্যারি কেইনের ঠিক পরেই।
তবে পর্তুগালের বিপক্ষে আগে থেকেই দ্বিতীয় রাউন্ডে যাবার প্রস্তুতি নিয়ে ফেলছে ইরান। তবে ফুটবলাররা না, সেই প্রস্তুতি নিচ্ছে ইরানের সমর্থকেরা। পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো যেন ম্যাচের আগের রাতে ঘুমাতে না পারেন তাই গভীর রাতে তার রুমের বাইরে গিয়ে হট্টগোল করেছেন ইরানি সমর্থকেরা। কারণ ইরানের বিপক্ষে রোনালদোকে কিছুটা অস্থিতিশীল করে তোলার চেষ্টা করলেন ইরানিরা।
ইউটিউবে প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পর্তুগাল দল যে হোটেলে আছে, গভীর রাতে সেই হোটেলের সামনে জমায়েত হয়ে ড্রাম বাজিয়ে গান গেয়ে উল্লাস করে চলেছেন ইরান সমর্থকেরা। নিজেদের লক্ষ্যে বেশ সফলই বলতে হবে ইরান সমর্থকদের। তাদের চিৎকারে বিরক্ত হয়ে ঘুম ভেঙে জানালার পাশে এসে তাদের শান্ত করতে হয়েছে স্বয়ং রোনালদোকে। ঘুম ভেঙে উঠে আসা রোনালদোকে মুখে আঙুল দিয়ে ইরান সমর্থকদের চুপ করতে বলতেও দেখা গেছে। অর্থাৎ রোনালদোর ঘুমে ব্যাঘাত ঘটানোর যে উদ্দেশ্য নিয়ে এসেছিল ইরান সমর্থকেরা, তা প্রাথমিকভাবে সফল হয়েছে বলেই ধরে নেয়া যায়।















