কাতারের বিরুদ্ধে পদক্ষেপ অগ্রহণযোগ্য: এরদোগান

889

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের বিরুদ্ধে গৃহীত উপসাগরীয় দেশগুলোর পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি বলেছেন, কাতারকে নিঃসঙ্গ করে দেয়া অমানবিক ও ইসলামিক মূল্যবোধের বিরোধী। এটাকে মৃত্যুদণ্ডের সঙ্গে তুলনা করা যায়। কাতারের বিরুদ্ধে সৌদি আরব সহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশ অবরোধ আরোপ করেছে।

এর জবাবে মঙ্গলবার ওই মন্তব্য করেন এরদোগান। তার ক্ষমতাসীন দল একে পার্টির পার্লামেন্টারি সদস্যদের সামনে বক্তব্য দেয়ার সময় কাতারের পক্ষ অবলম্বন করেন। এরদোগান বলেন, কাতারকে নিঃসঙ্গ করে দিয়ে অমানবিক ও ইসলামিক মূল্যবোধের বিরোধী পদক্ষেপ নেয়া হয়েছে। এটা অত্যান্ত ভয়াবহ একটি ভুল পদক্ষেপ। যেন কাতারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তুরস্কের পাশাপাশি ইসলামি স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে অত্যন্ত সুচিন্তিত অবস্থান নিয়েছে কাতার। কাতারকে শিকারের পরিণত করার মাধ্যমে কোনো উদ্দেশ্য চরিতার্থ হবে না। এরদোগান আরো বলেন, উপসাগরীয় অঞ্চলে সৌদি বাদশা হলেন সবার অভিভাবক। তিনিই এ সঙ্কট সমাধানে নেতৃত্ব দিতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে এরদোগানের।