ফিস্ট রেস্টুরেন্টে বৃটিশ সেলিব্রেটি শেফ টমি মিয়া: তৈরী করলেন ভিন্ন্ স্বাদের বাংলাদেশী স্ট্রিট ফোড

2154

ওয়ানবাংলানিউজ: বৃটিশ সেলিব্রেটি শেফ এবং ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার এওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া এমবিই বলেছেন, বাংলাদেশের সত্যিকারের অথেনটিক ফোড এবং বিশেষ করে স্ট্রিট ফোড বিশ্ব মর্যাদা পেতে পারে। যথার্থ ভাবে উপস্থাপন করা হলে-শুধু বাংলাদেশী বা এশিয়ান কাস্টমার নয়, শ্বেতাংগ তথা ভিন্ন ভিন্ন সংস্কৃতির কাস্টমরারও বাংলাদেশী স্ট্রিট ফোডের গুনগ্রাহী হবেন।

টমি মিয়া বৃহস্পতিবার দুপুরে ইস্ট লন্ডনে হোয়াইটচ্যাপল ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্টে বাংলাদেশী স্ট্রিট ফোড স্পেশাল ম্যানু লন্চ শেষে এসব কথা বলেন। এসময় ফিস্ট এর ম্যানেজিং ডিরেক্টর শরিফ ইসলাম ও ডিরেক্টর সিরাজুল ইসলাম এবং গ্রিন ইয়ার্ডের দুই ম্যানেজার স্পেশালিস্ট শেফ এডওয়ার্ড লান ও পিটার স্টোট উপস্থিত ছিলেন। টমি মিয়া ফিষ্ট এর প্রধান শেফকে সাথে নিয়ে তার নিজস্ব কনসেপ্টে বাংলাদেশী খাবার তৈরী করেন। চিরপরিচিত আলু ভর্তা, ফেজেটেবুল বিরিয়ানি অথবা কিডনি কবাবে হেলদি মান ও ভিন্নতা তুলে ধরেন।
ফিস্ট এর এমডি শরিফ ইসলাম বলেন, আমরা চাই মানুষ বাস্তবে মায়ের হাতের রান্নার একটি স্বাধ আবারো ফিস্টের মাধ্যমে ফিরে পাক। ফিস্ট কখোনো আটিফিশিয়াল প্রেজেন্টেশনকে গুরুত্ব দেয় না। আমরা সাধারন খাবারকেই ফ্রেসলি ও হেলদি মান বজায় রেখে উপস্থাপন করি।

ভেজেটেবুল ভিত্তিক স্পেশালিস্ট শেফ এডয়ার্ড লান বলেন,ফিস্টের ব্যবস্তা দেখে আমি অভিভূত।

কাস্টমাররা যথেস্ট কমমূল্যে গ্রামিন খাবারের স্বাধ পাচ্ছেন আর তাই আসছেন ফিস্টে।
সেলিব্রেটি শেফ টমি মিয়া এমবিই বলেন, ফিস্ট বাংলাদেশী কমিউনিটির প্রানকেন্দ্রে আলাদা এক মাত্রা নিয়ে এসেছে। কোয়ালিফাইড ম্যানেজম্যান্ট এটিকে আরো বেশী সামনের পানে নিয়ে যেতে পারবেন।