বিসিএর এসেস্ক রিজিয়নের নির্বাচন সম্পন্ন

    1051

    ওয়ানবাংলানিউজ: বৃটেনের বিপুল সংখ্যক ক্যাটারারদের উপস্থিতিতে ও অত্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠিত ব্রিটেনের কারী শিল্পের প্রধান সংগঠন বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন বিসিএ এসেস্ক রিজিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ও সেলিব্রেশন অনুষ্ঠানে । উক্ত নির্বাচনে অন্যকোন প্যানেল না থাকায় আগামী দুইবছরের জন্য প্রবীণ ক্যাটারার জামাল উদ্দিন মকদ্দুসকে সভাপতি তরুন ক্যাটারার ফরহাদ হোসেন টিপুকে সাধারণ সম্পাদক ও ক্যাটারার আলতাফ হোসেনকে ট্রেজারার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন কমিশনার মুজাহিদ আলী চৌধুরী ।
    সোমবার ২৭ এপ্রিল এসেস্ক বেনফ্লিটের রাজদূত অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত উক্ত সম্মেলনে প্রথম পর্বে সভাপতিত্বে করেন বিসিএ এসেস্ক রিজিয়নের সভাপতি জামাল উদ্দিন মকদ্দুস ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর কেন্দ্রীয় সভাপতি কামাল ইয়াকুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অলি খান, কেন্দ্রীয় ট্রেজারার সাইদুর রহমান বিপুল, সাবেক সভাপতি পাশা খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক এম এ মোনিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, বিসি এর মেম্বারশীপ সেক্রেটারী সাইফুল আলম, সিনিয়র সহ-সভাপতি আনিস চৌধুরী, মেহের চৌসিনিয়র ক্যাটারার সিরাজ আলী, শেখ এম এ খালিক, বিসিএর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, এসেস্ক রিজিয়নের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন সহ বিসিএর কেন্দ্রীয় ও বিভিন্ন রিজিয়ন থেকে আগত নেতৃবৃন্ধ। অনুষ্ঠিত বিসিএর এসেস্কের নবনির্বাচিত নেতৃবৃন্ধকে ফুল দিয়ে স্বাগত জানান বিসিএর কেন্দ্রীয় নেতৃবৃন্ধ ।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিএর কেন্দ্রীয় সভাপতি কামাল ইয়াকুব বর্তমান কারী শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। সভায় বিসিএর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অলি খান বলেন,কারী শিল্পের চলমান দক্ষ স্টাফ , শেফ, ভ্যাট ও অযাতিত রেইডের ব্যাপারে তারা প্রতিনিয়ত সরকার বিভিন্ন পর্যায়ে লবিং চালিয়ে যাচ্ছেন । এতে তিনি সকল ক্যাটারার দে সাবির্ক সহযোগিতা কামনা করেন ।সিংক আছেঃ