ঢাকা সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাকিল হামজা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ওই দু’জনকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।















