এম এ জামান: লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা সমূহে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। টাওয়ার হ্যামলেটের সবচেয়ে বড় জামাত হবে খোলা আকাশের নিচে মাইল্যান্ড স্টেডিয়ামে। এখানে সকাল ৯ টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে। ঈদ ইন দ্য পার্ক কমিটি এই আয়োজন করেছে । তাছাড়া পূর্ব লন্ডনের মসজিদ ও কালচারাল সেন্টার সমুহ একাধিক জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে সময়সূচী ঘোষণা করেছে ।
ইস্ট লন্ডন মসজিদ:
ইংল্যান্ডের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, তৃতীয় জামাত সাড়ে নয়টায়, চতুর্থ জামাত সাড়ে দশটায়, পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১ টায় ।
ব্রিকলেন জামে মসজিদ : বাংলা টাউন খ্যাত ব্রিক লেন জামে মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮ টায়, দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত দশটায়, এবং সর্বশেষ জামাত এগারোটায় ।
দারুল উম্মাহ জামে মসজিদ: ঐতিহ্যবাহী দারুল উলুম জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায় চতুর্থ ও শেষ জামাত সকাল সাড়ে দশটায় ।
এসায়াতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদ:
ফোর্ড স্কয়ার আসাদুল ইসলাম মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ছয়টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটায়, তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায়, চতুর্থ জামায়াত সকাল সাড়ে নয়টায় এবং সর্বশেষ ও পঞ্চম জামাত সাড়ে দশটায় ।
বায়তুল আমান মস্ক এন্ড কার্লচারাল সেন্টার: এখানে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮ টায়, দ্বিতীয় জামাত ৯টায় , তৃতীয় জামাত ১০টায় চতুর্থ ও শেষ জামাত ১১টায়।
রেড কোর্ট মসজিদ : রেড কোর্ট কালচারাল সেন্টার ও মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত ৭টায়, দ্বিতীয় জামায়াত ৮টায়, তৃতীয় জামাত ৯ টায় এবং সর্বশেষ জামাত দশটায় ।
বায়তুল আমান মসজিদ বেথনাল গ্রীন: বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল বেথনাল গ্রীন সেন্টারে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত ১০টায়, চতুর্থ জামাত ১১ টায় ।
পপলার মসজিদ: পপলার মসজিদ এবং কালচারাল সেন্টারে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত দশটায় ।
পপলার সেন্ট্রাল মসজিদ : ৪ টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১১ টায়।
ইস্টএন্ড ইসলামিক সেন্টার: ইস্টএন্ড ইসলামিক সেন্টার প্লাসেট রোড সেন্ট্রাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৬ টা, দ্বিতীয় জামাত ৭:৩০, তৃতীয় জামাত ৯:৩০, এবং শেষ ও চতুর্থ জামাত সকাল সাড়ে দশটায় ।
স্টেপনি শাহজালাল মসজিদ: স্টেপনি শাহজালাল মসজিদে এন্ড কালচারাল সেন্টারে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে ৭টা ৩ মিনিটে, দ্বিতীয় জামাত হবে ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত ৯টা ৩০ মিনিটে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে।
বেরি পার্ক মসজিদ লুটন: লুটনের বেরি পার্ক জামে মসজিদে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮টায়’ দ্বিতীয় জামাত সাড়ে ৯ টায় এবং তৃতীয় জামাত সাড়ে দশটায় ।















