লন্ডনের বিখ্যান ফটোগ্রাফারের ১০ বছর বয়সী শিশুকে হত্যা: মা অভিযুক্ত

662
Olga Freeman is accused of killing her son Dylan (picture bbc)

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনে একটি ঘর থেকে রবিবার ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুর মাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে আদালত।
রবিবার সকালে একজন মহিলা পুলিশকে খবর দিলে শিশু ডিলান ফ্রিম্যানের লাশ অকটন টাউনের কম্বারল্যান্ড পার্কের ঘর থেকে উদ্ধার করা হয়।

নিহত শিশুর মা ওলগা ফ্রিম্যান (৪০) কে আক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে তাকে রিমান্ড মঞ্জুর করে আদালত। ছেলের বাবা বিখ্যাত ফটোগ্রাফার ডিন ফ্রিম্যান তার শিশুকে সুন্দর, উজ্জ্বল, অনুসন্ধ্যানী এবং আর্টিস্ট শিশু হিসেবে উল্লেখ্য করেন।

নিহত ডিলান ফ্রিম্যান ভ্রমন, আর্ট গ্যালারী ঘুরে দেখা এবং সাঁতার পছন্দ করত বলে তার বাবা জানান। তিনি বলেন, আমি সন্তান হারানোর বেদনা ভুলতে পারবনা।
মি: ফ্রিম্যানের এক মুখপাত্র জানিয়েছেন, ছেলে হত্যার খবর তিনি স্পেনে শুনেন। খবর শুনে তিনি ভেঙ্গে পড়েছেন।

সংবাদ মাধ্যম জানায় মি: ফ্রিম্যান বলিউড তারকা দীপিকা এবং হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের প্রচারনার কাছে সাথে জড়িত রয়েছে। মি: ফ্রিম্যানের বাবা রবার্ট ফ্রিম্যান বিটলসের প্রথম পাঁচটি এলবামের কাভারের ছবি তুলেন।

পৃথক সংবাদ: