ঢাকা সংবাদদাতা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করা হলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বুধবার খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি জানিয়েছেন।















