ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি এসেছে, এই অগ্রযাত্রা অভ্যাহত রেখে একটি উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়তে জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গত ১২ জুন নর্থাম্পাটন আওয়ামীলীগের ইফতার পৃর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন যুক্তরাজ্য শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক আ স ম মিসবা।
নর্থাম্পাটন আওয়ামীলীগের সভাপতি এমএ রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব বাবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শাহ শামীম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ শামীম বলেন, বঙ্গবন্ধু যেমন ইসলামী ফাউন্ডেশন গঠনসহ প্রকৃত ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্ব দিয়েছিলেন তেমনি জননেত্রী শেখ হাসিনাও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নসহ মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সচেষ্ট রয়েছেন এবং ইতোমধ্যেই অনুদান প্রদান করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কভেন্ট্রী আওয়ামী লীগের সভাপতি জনাব মোকাদ্দছ আলী এবং বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আজিব উল্লাহ ও বেডফোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান, সাবেক কাউন্সিলর ইউসুফ মিয়া, নর্থাম্পাটন আওয়ামীলীগের সহসভাপতি মখলিছ মিয়া, সহসভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি মাইন উদ্দিন,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠিন সম্পাদক আখলাক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, ট্রেজারার আবদুল কাদির সাবেক ছাত্রলীগ নেতা তাহের আহমদ চৌধুরী, শাহজাহান আহমদ সাজা ও ফরহাদ হোসেন, শাহজাহান মিয়া, কমিউনিটি নেতা আফতাব আহমদ, মজিব আলী, কয়েস মিয়া, সেলিম আহমদ,














