ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির মানব বন্ধন:   খালেদা জিয়ার মুক্তি দাবী

1072

ওয়ানবাংলানিউজ: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ১২ জুন যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দজোনাল কমিটির নেতৃবৃন্দঅঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টারব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।

এই সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার বক্তবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেনঅবৈধ সরকার জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জোর দাবী জানান ।  

কয়ছর এম আহমেদ বলেনস্বৈরাচারী হাসিনা সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। বেগম জিয়ার কিছু হলে এর দায় এই অবৈধ সরকার কেই নিতে হবে।তিনি বলেনআওয়ামীলীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগনের মধ্যে ফিরিয়ে আনব।

মানব বন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনযুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব  তৈমুছ আলী, মোঃ গোলাম রব্বানী, গোলাম রব্বানী সোহেল সাবেক যুগ্ম-সম্পাদক  কামাল উদ্দিন সাবেক সহ সাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, সাবেক সিনিয়র সদস্য মিছবাউজ্জামান সোহেল,  যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ শাহীনযুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিসয়ক সম্পাদক আসাদুজ্জামান আকতার, সাবেক সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহ ক্রীড়া বিসয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ  সরফু,  সাবেক সদস্য সালেহ গজনবীআব্দুল বাসিত বাদশা,  লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম,  এনফিল্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হককেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শামিম আহমেদ কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,  বিএনপিনেতা আসাদুজ্জামান আহমেদইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর এ আলাম সোহেল যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, লন্ডন মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলাম, , স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডালিয়া লাকুরিয়া, প্রচার সম্পাদক জুল আফরোজ,  সাদেক আহমেদলাকি আহমেদইমতিয়াজ এনাম তানিমমাহবুবুর রহমান প্রমুখ।