পারসোনাকে চার লাখ টাকা জরিমানা

964

লাইফস্টাইল ডেস্ক: রূপচর্চায় বিদেশি পন্য বলে নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহার করছে দেশের প্রখ্যাত বিউটিশিয়ান কানিজ আলমাস খানের প্রতিষ্ঠান পারসোনা। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি-২৭ অভিযান চালানোর সময় বিউটি পার্লারটির এ জোচ্চুরি ধরা পড়ে।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

মনজুর শাহরিয়ার বলেন, দেশের নামকরা বিউটি পার্লার পারসোনা রূপসজ্জায় নকল প্রসাধনী ব্যবহার করছে। দেশের তৈরি নকল ও ভেজাল পণ্যকে বিদেশি পণ্য বলে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে। শুধু তাই নয়, তারা মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করছে যা ত্বকের জন্য ক্ষতিকর।

এসব অভিযোগে পারসোনা উইমেনকে আড়াই লাখ টাকা এবং পারসোনা ম্যানকে দেড় লাখ টাকাসহ মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।