বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশন ইউকে’র ইফতার মাহিফল অনুষ্ঠিত

1298

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন ইউকে গত সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হোটেল এ ইফতার মাহফিল এর আয়োজন করে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম। সংগঠনের সাধারণ সম্পাদক জাওয়ার আলী ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর টিকেট ক্রয় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সকল সদস্যকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক প্রদত্ত অনলাইন লিংক ব্যবহার করে টিকেট ক্রয় কারা পরামর্শদেন। উল্লেখ্য লিংক কেবলমাত্র বিসিএস এস এ সদস্যদের জন্য প্রযোজ্য।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল এলাম রতন, বিশেষ অতিথিবৃন্দ নাশিত রহমান, আয়াজ করিম, ইব্রাহিম মিয়া প্রমুখ।
সংগঠনের সদস্যবৃন্দ যারা উপস্থিত ছিলেন আলী হাসান, শারিয়ার জাহিদ, এমাদ রহমান, তাহেদ জামান, আব্দুর রব, শহী, লায়েক জিয়া, শাওন মামুন অসমাল, কামরুজ্জামান খান, ওমর ফারুক, আকবর হোসাইন, শাওন রহমান, রৌশান আলম, মুক্তার আহমেদ মিজান, তারেক আহমেদ, আব্দুল বাসিত, কুফায়েল আহমেদ আলাম, আশরাফুল ইসলাম জনি, আশফাকুর রহমান নোবেল প্রমুখ।
অনুষ্ঠানে সদস্যদের মতামত গ্রহন করে সংগঠনকে পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি আব্দুস সালাম। জনাব রৌশান আলমকে স্পেশাল মেম্বারশিপ ক্রেস্ট তুলেদেন ক্যাপিটাল কিডস ক্রিকেট এর সিইও শহিদুল আলম রতন।
বাংলাদেশের পতাকা এবং বিসিএস এর লগো সম্বলিত একটি মনোরম কেক কেটে অনুষ্ঠানের ইতি টানেন সংগঠনের সহ সভাপতি ইব্রাহিম মিয়া।