ওয়ানবাংলানিউজ: গত ১২ জুন সোমবার মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার টাষ্টের ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্টান পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক ট্রাষ্টি ও অতিথিদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি আলহাজ মাহবুবুল হক শেরীন এর সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওত করেন টাষ্টি নুর বস্ক। স্বাগত বক্তব্য দেন যুগ্নসাধারণ সম্পাদক কামাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন রুশনারা আলী এমপি । প্রধান বক্তা ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, সাবেক মেয়র আকিকুর রহমান, কমিউনিটি নেতা হরমুজ আলী, সৈয়দ আবুল কাসেম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌদরী নাদেল, ইকবাল হোসেন, সফিক আহমদ, সিরাজুল হক।
সভায় সংগঠনের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় কমিনিটির নেতৃবৃন্দ ও ট্রাষ্টিদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয়। আলোচনা সভা ইফতার শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি আলহাজ্ব মাহবুবুল হক শেরিন।















