খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ১১ শত ১ জন চিকিৎসকের বিবৃতি

615

ঢাকা সংবাদদাতা : কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে ১ হাজার ১ শত ১ জন চিকিৎসক বিবৃতি দিয়েছেন। শনিবার রাতে বিএসএমএমইউ’র সাবেক ডীন ‌‌’সার্জারি অনুষদ’ অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত পরশু কারান্তরীণ অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশের প্রথিতযশা ১১০১জন চিকিৎসক। তার পরিবারের সদস্যরা শনিবার উনার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করে জানতে পারেন যে- তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন এবং ২ সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন।

‌‍‘তিনি চিকিৎসকের পরিভাষায় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কীমিক এ্যাটাক) রোগে ভুগছেন। কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা নিয়ে সম্পূর্ণ উদাসীন। সরকার ও কারা কর্তৃপক্ষ তার সুচিকিৎসার কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন নি। খালেদা জিয়ার একান্ত সচিব তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ৪বার চিঠি দিয়েও কোন প্রতিকার পাননি।’

চিকিৎসকরা আরো বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। প্রতিরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাশি ও জ্বর নিয়ন্ত্রণে আসছেনা, ডান চোখ লাল হয়ে ফুলে গেছে, সার্ভভাইকাল স্পনডাইলোসিস রোগের ভয়াবহতার কারণে বাম হাত ধীরে ধীরে অবস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কোমরের সমস্যার কারণে তার শরীরের বাম পাশ ও বাম পায়ের তীব্র ব্যথা ধীরে ধীরে নীচের দিকে নামছে। তিনি হাঁটা-চলাও করতে পারছেন না।

তারা বিএনপির চেয়ারপার্সনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় এর দায়দায়িত্ব বর্তমান সরকারকেই গ্রহণ করতে হবে-বলেও হুঁশিয়ারি দেন তারা।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্বাক্ষর করেন- অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক বায়েছ ভূঁইয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক এ কে এম আজিজুল হক, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক মতিউর রহমান মোল্লা, অধ্যাপক এ এস এম এ রায়হান, অধ্যাপক ফিরোজা বেগম, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক এ কে এম ফজলুল হক, অধ্যাপক শাহাবুদ্দিন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মঈনুল হাসান সাদিক, অধ্যাপক আজিজ রহিম, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক হরুন অর রশিদ, আব্দুস সালাম, অধ্যাপক আশরাফ উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক শামিমুর রহমান, অধ্যাপক গোলাম মঈনউদ্দিন, অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, অধ্যাপক সেলিনা খানম, অধ্যাপক মনির হোসেন, অধ্যাপক তসলিম উদ্দিনম অধ্যাপক সেলিমুজ্জামান, অধ্যাপক চৌধুরী মো. হায়দার আলীসহ ১১০১জন চিকিৎসক।