আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত

522

ওয়ানবাংলানিউজ: গত ৩১ মে ১৫ ই রমাদান পুর্বলন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ জামান এর সভাপতিত্ত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্টিত হয়। এতে মুল্যবান নসিহত পেস করেন আনজুমানে আল ইসলাহ ইউকের সম্মানিত প্রেসিডেন্ট হযরত আল্লামা হাফিজ মো: আব্দুল জলিল ছাহেব, দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আল্লামা কবি রুহুল আমিন খান ছাহেব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ারহ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফিয়া উলামা সোসাইটি ইউকের প্রেসিডেন্ট হযরত মাওলানা শেহাব উদ্দিন, লিিতফিয়া ক্বারি সোসাইটির ইউকের জেনারেল সেক্রেটারী মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কাউন্সিল সদস্য মাওলানা আব্দুল আউয়াল হেলাল, হাফিজ বোরহান উদ্দিন, ইস্ট ডিভিশনের জেনারেল সেক্রেটারী ক্বারী কাওসার আহমদ, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার শাহ সোহেল আমিন, ব্যারিস্টার মুয়িদ খান, জনমত পত্রিকার নির্বাহী সম্পাদক মো: মুসলেহ উদ্দিন, সাংবাদিক সাইম চৌধুরী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি মো: হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ সভাপতি জুবের আহমদ লসকর।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জলিলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গ্রেটার লন্ডন ডিভিশনের সহ সভাপতি শওকত হোসেন সিিিদ্দকী, ট্রেজারার মো: সদরুল ইসলাম, প্রেস সেক্রেটারী এম জি কিবরিয়া,এডুকেশন সেক্রেটারী নজরুল ইসলাম গজনবী, ট্রেনিং সেক্রেটারী মাওলানা আযীযুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারী মাওলানা সেলিম উদ্দিন, মেমবারশীপ সেক্রেটারী মো: আব্দুল জাবধ্বার, এক্সিকিউটিভ মে“ার মাওলানা আবু বকর মো: সিদ্দিক, মাওলানা আব্দুল বছির কয়েছ, কেমডেন শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রেনু, এনফিহ্ব শাখার সভাপতি শওকত আলী, টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, টাওয়ার হ্যামলেট শাখার জেনারেল সেক্রেটারী ক্বারী আব্দুল মুহিত, সাউথ ইস্ট শাখার জেনারেল সেক্রেটারী আলহাজ্ব ফয়সল আহমদ, আল ইসলাহ নিউহাম শাখার সভাপতি আলহাজ্ব আখতার হোসেন, নর্থ ইস্ট লন্ডন শাখার সভাপতি মাওলানা হাফিজ ওয়াহিদ সিরাজী, কেমডেন শাখার জেনারেল সেক্রেটারী দেলওয়ার হোসেন প্রমুখ। বক্তার গন পবিত্র রমাদানের মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে দোয়ার মাহফিলে মাহফিলের কাজ সমাপ্ত করা হয়।