বিশ্ব শান্তির সূচকে ৯ ধাপ পিছালো বাংলাদেশ

926

ঢাকা সংবাদদাতা: বিশ্ব শান্তি সূচকে (গ্লোবাল পিস ইনডেক্সে-জিপিআই) গত বছরের তুলনায় ৯ ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ১৬৩টি দেশের ওপর ওই সূচক নির্ধারণ করা হয়। এতে বাংলাদেশের অবস্থান ৯৩তম, অর্জন করেছে ২.০৮৪ পয়েন্ট। গত বছর ২.০৩৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। সূচকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তির সবচেয়ে বড় অবনমন ঘটেছে বাংলাদেশে।