ব্রিটেনে রেজিস্ট্রার্ড না করে ধর্মীয় আইন অনুযায়ী বিয়ে পড়ালে শাস্তির মুখোমুখি হতে হবে

3804

আন্তর্জাতিক ডেস্ক: রেজিস্ট্রার্ড বিহীন বিয়েকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করতে আইন প্রণয়নের কাজ করছে ব্রিটিশ সরকার। ইতোমধ্যেই দেশটির স্থানীয় সরকার বিষয়ক বিভাগ এটিকে আইনে পরিণত করার জন্য খসড়া প্রণয়নের আগে জনগণের মত জানার জন্য ৫ জুন পর্যন্ত সময় নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে পরামর্শ বা মতামত গ্রহণ করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা নিবন্ধন না করে শুধুমাত্র ধর্মীয় আইন অনুযায়ী বিয়ে পড়ান তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এতে বলা হয়, একই দিনে ধর্মীয় আইন মোতাবেক বিয়ে এবং স্থানীয় অফিসে নিবন্ধন করতে হবে। নতুন এই আইনে মুসলিম নারীদের শরীয়া কাউন্সিলের পরিবর্তে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের অধিকারের অনুমোদন দেয়া হয়েছে। মুসলিমসহ খ্রিষ্টান, ইহুদি ও অন্যন্য ধর্মাবলম্বীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ড এবং ওয়েলস আরে শরীয়া আইন যাচাইয়ের নির্দেশ দেয়ার পর এক স্বাধীন পর্যালোচনার প্রেক্ষিতে এই ঘোষণা আসে। এক সমীক্ষায় জানা যায়, যুক্তরাজ্যে বসবাসরত একটি বৃহত্তর অংশের মুসলিম নারী আইনগতভাবে নিবন্ধন করেন নি। প্রতিবেদন অনুযায়ী, ১ লাখ মুসলিম নারী ইসলামি নিয়ম মোতাবেক বিয়ে করেছেন কিন্তু তা রাষ্ট্রিয়ভাবে নিবন্ধন করা হয়নি। ডন।