এম এইচ মাল্টিপারপাস সেন্টারের ফাউন্ডার লাইফ মেম্বার এবং পরিচালনা পর্ষদের ইফতার মাহফিল 

668

ওয়ানবাংলানিউজ: ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প ইউকের উদ্দ্যাগে পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এতে এম এইচ মাল্টিপারপাস এর ফাউন্ডার লাইফ মেম্বার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । আগামী দিনে বাংলাদেশের সিলেটে এম এইচ মাল্টিপারপাস সেন্টারের কাজ কিভাবে এগিয়ে নেওয়া যায়, এ ব্যপারে ইফতার মাহফিলে আলোচনা করা হয় ।
এতে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আব্দুছ ছোবহান এর পরিচালনায় উপস্থিত ছিলেন ইমিগ্র্যাশন জাজ বেলায়েত হোসাইন, ব্যাবসায়ী মোহাম্মদ রুহানি, কমিউনিটি নেতা রফিক উল্লাহ, ব্যাবসায়ী জান্নাতুল ইসলাম বাবুল, কমিউনিটি নেতা ইস্তাব উদ্দিন, টিভি প্রেজেন্টার সিদ্দিক আলী, তরুণ সংগঠক আশরাফুল হুদা বাবুল, আব্দুল কাশেম, তাজ উদ্দিন, ফজলে চৌধুরী একলিম, আখলাকুর পান্না, সৈয়দ রফিকুল হক, সালেহ আহমেদ, ফরিদ আহমেদ, রাজু আহমেদ, মুস্তাফা ইসলাম প্রমুখ। দুয়া পরিচালনা করেন শাইখ সিদ্দিক আলী ।