ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে। ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ইউনিয়নের প্রবাসীরা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নেরই বাসিন্দা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি জাজ বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান নেছাওর আলী, ফয়জুর রহমান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম আলী, প্রবীন মুরব্বী মাহমুদ আলী, সংগঠনের সহ সভাপতি শাহজাহান মিয়া, ট্রেজারার মুজিবুর রহমান মধু মিয়া, সহ ট্রেজারার সেলিম আহমদ, ইসি মেম্বার সুবান আলী বারী, আব্দুর তোয়াহিদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, সরফরাজ খান চপল, শামসুল হক, আব্দুল হক।
উপদেস্টা আব্দুল মুকিত, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আব্দুল গফুর, মোহাম্মদ হোসেন, নেছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, ফয়জুর রহমান, সাজিদ আলী মেনন, আব্দুস শহিদ হারুন, আফছর আলী ছোট, ট্রাস্টি আবুল হাসনাত, আব্দুল হক হাবিব, সিদ্দেক আলী, হামদু মিয়া, আব্দুল হামিদ, কয়ছর আলী, নজরুল ইসলাম, ফারুক মিয়া, সিরাজুল ইসলাম জায়গীরদার, আব্দুল মালিক, আশিকুর রহমান, আবুল কাশেম ইয়াইহিয়া, রিপন মিয়া, এমদাদুল হক সিকদার প্রমুখ।















