খালেদা জিয়ার জামিন স্থগিতে আপিলের শুনানি চলছে

357

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে আপিল বিভাগের শুনানি চলছে।

বৃহস্পতিবার সকালে এই শুনানি শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

খালেদার পক্ষে শুনানিতে উপস্থিত রয়েছেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির চেয়ারপারসনের জামিন স্থগিতাদেশ দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

তার আগের দিন সোমবার কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার ছয় মাসের জামিন দেন। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানির একটি মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দেন।

ওইদিন দুপুরেই হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।