লন্ডনে ফুলবাড়ী ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন

1096

ওয়ানবাংলানিউজ: ফুলবাড়ী ইউনিয়ন সোসাইটি ইউ কে’র আহবায়ক কমিটির উদ্যোগে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ২৭ মে রবিবার। এতে ফুলবাড়ী ইউনিয়নের ব্যবসায়ী, সাংবাদিক, সমাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে  সংক্ষিপ্ত আলোচনা সভা। সংগঠনের আহবায়ক এবং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসাইন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদ এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিব্বির আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কিমিনিটি নেতা সাবেক কাউন্সিলর ওহিদ আহমেদ, আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড এর প্রেসিডেন্ট তমিজুর রহমান রঞ্জু, সেক্রেটারি এনামুল হক লিটন, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন, সাবেক সভাপতি ফেরদাউস আলম, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা, লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এবং ফুলবাড়ী ইউনিয়ন সোসাইটি ইউ কের যুগ্ন দম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল,

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হালিম চুনু, জাহেদ হোসাইন, মোহাম্মদ সুমন আহমেদ, রফি চৌধুরী শিবা, জাহাঙ্গীর হোসাইন, ফজলুর রহমান, মোহাম্মদ খয়রুল আমিন, মোহাম্মদ ইকবাল হোসাইন, তারেকুল হক, মোহাম্মদ রানা মিয়া, চানা মিয়া, নজরুল ইসলাম,সজারুল ইসলাম সাজন, মুহিবুর রহমান, আব্দুল সালাম সেলিম, শওকত নেওয়াজ চৌধুরী, আলী মোকদ্দস, খান মোহাম্মদ রাসেল, সুমন আহমেদ এবং নজরুল ইসলাম প্রমুখ. সভা শেষে মুনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী ইউনিয়ন এর কৃতি সন্তান মাওলানা মইনুল ইসলাম.