হুইপ সেলিম উদ্দীনের সাথে কানাইঘাট ওয়লেফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দের মতবিনিময়

1119

ওয়ানবাংলানিউজ: সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জের সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের বিরাধী দলীয় হুইপ জননেতা সেলিম উদ্দীন এমপির সাথে কানাইঘাট ওয়েলফেয়ার এসিসিয়েশন ইউকের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় হুইপ সেলিম উদ্দীন কানাইঘাট জকিগঞ্জের উন্নয়নে তার নানামুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
বিদুত সেবা, রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল- কলেজের ভবন নির্মাণসহ র্বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, দুস্থ ও অসহায়দের জন্য বিশেষ কার্যক্রম সহ তাঁর আমলে এলাকার নানা উন্নয়নের কথা তুলে ধরেন। কানাইঘাটের দর্পনগরে সুরমা নদীর উপর ব্রীজ একনেক কর্তৃক অনুমোদিত হওয়ায় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমপি সেলিম উদ্দীনকে বিশেষ ধন্যবাদ জানান এছাড়াও কানাইঘাটে এমপি সেলিম উদ্দীনের নিজস্ব অর্থায়নে সেলিম উদ্দীন একাডেমীর যাত্রা শুর হওয়ায়ও সংসদ সদস্যকে অভিনন্দিত করা হয়। সেলিম উদ্দীন এমপি এলাকার উন্নয়নে তাঁর সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইনের নেতৃৃত্বে একটি প্রতিনিধি দল গত ৬ মে, রবিবার লন্ডনে মতবিনিময় সভায় মিলিত হয়। সংসদ সদস্য সেলিম উদ্দীনের সাথে মতনিবিময়ে আলোচনায় অংশ নেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি মোস্তফা জামাল, সহ সভাপতি একেএম শামসুজ্জামান বাহার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রশীদ আহমদ, সালাউদ্দিন খসরু, ট্রেজারার আব্দুর রহমান বুলবুল, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, মাসুম আহমেদ, আবুল ফয়েজ, সারওয়ার কবির প্রমূখ।
কানাইঘাটের সামগ্রিক উন্নয়নে সেলিম উদ্দীন এমপির গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার উন্নয়নে সেলিম উদ্দীন এমপির কাছে বিভিন্ন দাবী-দাওয়া ও তুলে ধরেন। হুইপ সেলিম বলেন, আমার রাজনীতি মানবসেবার জন্য। আমি রাজনীতিকে ইবাদত মনে করি। মানবেসবাকে গুরুত্ব দিয়েই আমি কানাইঘাট – জকিগঞ্জের উন্নয়নে কাজ করছি। গত সাড়ে চার বছরে কানাইঘাটের সর্বত্র উন্নয়ন হয়েছে উল্লেখ করে হুইপ সেলিম বলেন, এলাকায় উন্নয়ন করতে গিয়ে আমি সর্বস্তরের মানুষের সহযোগীতা পেয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সকলের সমর্থণ ও সহযোগীতা প্রত্যাশা করছি।