গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে ইফতার মাহফিল সম্পন্ন: ৩ হাজার পাউন্ড ফান্ড রেইজ

1363

ওয়ানবাংলানিউজ: গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র ইফতার মাহফিল গত ৫ মে সোমবার ইষ্ট লন্ডনের অট্রিয়াম সেন্টারে অনুষ্টিত হয়। প্রায় পাঁচ শতাধিক সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জের অধিবাসীদের মিলন মেলায় পরিনত হয়। এসময় এলাকার ২শ দরিদ্র পরিবারকে একমাসের খাবার প্রদানের লক্ষ্যে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। এতে তাৎক্ষনিক প্রায় ৩ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়।

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক লিটন এর প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে প্রথম বাংলাদেশী এমপি রোশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, মিডিয়া ব্যাক্তিত্ব ও বেথনালগ্রীন- বো আসনের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আজমল মাশরুর, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর রাজিব আহমদ, বিশিষ্ট রাজনিতীবিদ শায়েস্থা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের,

ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সমাজসেবী আব্দুল কাদির হাসনাত, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস এর সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ট্রেজারার সোহেল আহমদ বদরুল, সেলিম আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের ট্রেজারার আশরাফুল ইসলাম, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাষ্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর।

সভায় বক্তারা গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস এর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। সেই সাথে হ্যাল্পিং হ্যান্ডস যেভাবে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা অন্যদের জন্য অনুকরনীয় বলে উল্লেখ করেন ।

ইফতার মাহফিলে যে সকল প্রতিষ্টান স্পন্সর করেছেন তাদের কে হ্যাল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, ফেরদৌস আলম, সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ট্রেজারার সোহেল আহমদ বদরুল, সেলিম আহমদ, সাবেক মেম্বারশীপ সেক্রেটারী আব্দুল কাদির ।

হ্যাল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি নাহিন মাহমুদ, মেম্বারশীপ সম্পাদক সিদ্দিকুর রহমান ।