বিনোদন ডেস্ক: কিছুটা অবাক হতেই পারেন। কারণ সোমবার (৭ মে) রাতে হওয়ার কথা সোনম কাপুর ও আনন্দ আহুজার মেহেদি অনুষ্ঠান। কিন্তু তার আগের রাতেই তাদের হাত মেহেদিতে রাঙা, একসঙ্গে তাদের ফটোসেশন, ব্যাপারটা একটু অবাক করার মতই।
না, অস্বাভাবিক কিছু না। মেহেদি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যই তারা রোববার (৬ মে) রাতে হাতে মেহেদি লাগিয়েছেন। আর সেই মেহেদি পরা হাত নিয়েই একসঙ্গে ছবি তুলেছেন। তারকার বিয়ে বলে কথা। ছবিগুলো কী আর গোপন থাকে! তাইতো রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোনম-আনন্দের মেহেদি রাঙা ছবি।
মঙ্গলবার (৮ মে) অনুষ্ঠিত হবে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে। এরপরের দিন হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দম ফেলার ফুসরত মিলছে না তাদের। কারণ আগামী ১৩ তারিখেই তাদের ফ্রান্সে যেতে হবে। সেখানে কান উৎসবের রেড কার্পেটে হাঁটবেন সোনম। ফ্রান্স থেকে ফিরে এসে আবার নিজের নতুন ছবি ‘ভীর দে ওয়েডিং’-এর প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বেন।













