আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগান কাতারের সাথে সৌদি জোটের সম্পর্কচ্ছেদ প্রত্যাহারে সৌদি আরবের শাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদ্বেষের চেয়ে রিয়াদকে ভ্রাতৃত্বকেই এগিয়ে রাখতে হবে। তাই পবিত্র দুই মসজিদের অভিভাবকের মত আচরণ করুন এবং কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হোক।’
প্রেসিডেন্ট এরদোগান তার রাজনৈতিক দল জাস্টিস এন্ড ডেভলভমেন্ট পার্টির এক ইফতার পার্টিতে বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমরা কাতারি ভাইদের পরিত্যাগ করতে পারব না। সৌদি আরবের শাসকদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও ক্ষমতাধর রাষ্ট্র। ব্রাদারহুড নিয়ে আপনাদের বিশেষ গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন। তা তাদের পরিত্যাগ করে নয়। সৌদিদের উচিত মুসলিম ভাই ও উম্মাহকে একত্রে ঐক্যবদ্ধ করে রাখা। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবেই সৌদি আরবের কাছে বিশ্বমুসলিম এটাই আশা করে।’
তিন আরো বলেন, ‘কাতারকে একঘরে করে রেখে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যার কোনো সমাধান হবে না। তুরস্ক সংকট নিরসনে সবকিছুই করবে।’
উল্লেখ্য, সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংয্ক্তু আরব আমিরাত অভিযোগ করেছে কাতারের ৫৯টি প্রতিষ্ঠান ও ১২টি দাতব্য প্রতিষ্ঠান সন্ত্রাসের সঙ্গে জড়িত। এধরনের অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এরদোগান বলেন, এধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি এসব প্রতিষ্ঠান সম্পর্কে জানি। আমি কখনোই দোহাকে (কাতারের রাজধানী) সন্ত্রাসকে সমর্থন করতে দেখিনি।















