ওয়ানবাংলানিউজ: বহুল আলোচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাহী মেয়র নির্বাচিত হওয়ার পথে রয়েছেন লেবার প্রার্থী জন বিগস। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পিপুলস এলায়েন্সের রাবিনা খান।
বিভিন্ন সূত্রে জানাগেছে এবারের নির্বাচনে ১ লাখ ৯১ হাজার ২৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ হাজার ২৫২ জন ভোটার। এর মধ্যে পোস্টাল ভোট পড়েছে ১৯ হাজার ৮৩টি। ভোট পড়েছে ৪১.৯৬ শতাংশ।
প্রাপ্ত ভোট থেকে কোন প্রার্থই ৫১ পার্সেন্ট না পাওয়ায় দ্বিতীয় চয়েস এর ভোট গণনা চলছে। সে সেক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্ধি জন বিগস ও রাবিনা খানকে যারা দ্বিতীয় চয়েস ভোট দিয়েছেন তার মধ্য থেকে প্রাপ্ত ভোট প্রথম চয়েস ভোট যোগ করে যে বেশি ভোট পাবেন তিনিই হবে আজ থেকে নতুন নির্বাহী মেয়র। তবে উপস্থিত অনেকেই বলেছেন জনবিগসই হচ্ছে আবারো মেয়র। একটি সূত্র জানিয়েছে জন বিগস পেয়েছেন ৩৭হাজারের বেশি ভোট, বাঙালী প্রার্থী রাবিনা খান পেয়েছেন ১৩ হাজারের বেশি আর অহিদ ১১ হাজারের বেশি।
পূর্ণাঙ্গ ফলাফল দ্রুত জানা যাবে বলে আসা করা যাচ্ছে। বিস্তারিত আসছে।















