আলিয়ার নাচের শিক্ষিকা মাধুরী দীক্ষিত

1008

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সুদর্শনা নায়িকা মাধুরী দীক্ষিত। টোলপড়া মিষ্টি হাসি, নিপুণ অভিনয় আর গ্ল্যামারের যাদুতে তিনি মাত করেছেন রূপালি পর্দা। শুধু অভিনয় নয়, নৃত্যশিল্পী হিসেবেও বলিউডে তার ব্যাপক পরিচিতি। একাধিক প্রজন্মের কাছে তাইতো আদর্শ অভিনেত্রী তিনি। মাধুরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচার মতো অভিনেত্রী এই সময়েও খুব বেশি নেই।

এদিকে মজার ব্যাপার হচ্ছে, এবার মাধুরী নাচের শিক্ষিকা হয়েই পর্দায় আসছেন। ছবির নাম ‘কলঙ্ক’। হ্যাঁ যেই ছবিটি দিয়ে আবারো কামব্যাক করছে সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত জুটি। করণ জোহরের প্রযোজনায় এই ছবিতে মাধুরীকে দেখা যাবে একজন নাচের শিক্ষিকা হিসেবে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘কলঙ্ক’ ছবিতে আলিয়া ভাটকে নাচ শেখাতে দেখা যাবে মাধুরীকে। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে তাদের শুটিংয়ের ফাঁকে রিহার্সালের বেশ কিছু স্থিরচিত্র। যেখানে দেখা যায়, আলিয়াকে নাচের স্টেপ দেখিয়ে দিচ্ছেন মাধুরী।

‘কলঙ্ক’ ছবিতে আরো অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ানসহ আরো অনেকে। ছবিটি পরিচালনা করছেন অভিষেক বর্মণ। আগামী বছরের ১৯ এপ্রিল।