বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন (ভিডিওসহ)

1414

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের সহ সভাপতি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া’র সম্মানে সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ৭ জুন বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে যুক্তরাজ্যে বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় সভার শুরুতে নব নির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী এমপি রুশনারা আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, বিবিসিসিআই এর ডায়রেক্টর মনির আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের ট্রেজারার আজম খান, বাংলাদেশী স্কুল গর্ভনর এর সভাপতি শাহনুর খান, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসার ড. মুজিবুর রহমান, প্রফেসার সিরাজুল ইসলাম, কমিউনিটি নেতা আফছর মিয়া ছোট মিয়া, সাংবাদিক রহমত আলী, আব্দুল হান্নান, মো: ছোবহান বারী, আইনজীবি ওয়াহিদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী গোলজার আহমদ খান, এমদাদুর রহমান, ইছহাক আলী,

মাদানী ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফিজ হোসেন আহমদ, দশঘর প্রগতি সোসাইটির সাধারণ সম্পাদক মনির আলী, সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, কামাল উদ্দিন, বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক মদরিছ আলী মফজ্জুল, কবি শাহ সোহেল, বিশ্বনাথ এইড এর লাইফ মেম্বার আকলুছ মিয়া, কদর আলী, মদরিছ আলীমফজ্জুল, দৌলত হোসেন, তৈয়বুর রহমান, আব্দুস ছোবহান, আজির উদ্দিন, মাওলানা নাছির উদ্দিন, কমিউনিটি নেতা হামদু মিয়া, আব্দুল হামিদ, শেখ মোদাব্বির হোসেন মধু, আবুল হোসেন, হাবিবুর রহমান, আমির উদ্দিন, যুব নেতা আফজাল হোসেন, হাবিবুর রহমান, জামিল খান, হেভেন খান, বিশ্বনাথ স্যোশাল ডেভোলাপমেন্ট এর সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, ট্রাস্টি বখতিয়ার খান, উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার জাকির হোসেন কয়েছ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, সাবেক ট্রেজারার মোহাম্মদ ছোবহান, ট্রাস্টি ফারুক মিয়া মিয়া প্রমুখ।

বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্নhttp://www.onebanglanews.com/news/3822

Posted by onebanglanews.com on Friday, 9 June 2017

আলোচনা সভা শেষে সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সাহার্য্যার্থে ফান্ড রেইজ করা হয়। এতে প্রায় ১ হাজার পাউন্ডের তাৎক্ষনিক প্রতিশ্রুতি পাওয়া যায়। সভায় বক্তারা বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে বিভিন্ন জনহিতকর কাজের ভূয়শী প্রশংসা করেন।