বিশ্বনাথ এইড ইউকের ১০ বছর পূর্তি অনুষ্ঠান ১৭ এপ্রিল

1398

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলায় দারিদ্র বিমোচন, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার লক্ষ্য নিয়ে ২০০৮ সালে লন্ডনে প্রতিষ্ঠিত বিশ্বনাথ এইড ইউকের দশ বছরপূর্তি অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক চ্যারেটি ডিনার আগামী ১৭ই এপ্রিল অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিষদ আলোচনা হয়। এতে জানানো হয় সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে বিগত বছরগুলির কার্যক্রম তুলে ধরে ও লাইফ মেম্বারদের ছবি সম্বলিত একটি স্মারক ম্যাগাজিন প্রকাশিত হবে। এতে লাইফ মেম্বার হতে ইচ্ছুক প্রবাসীদের আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। এছাড়া সভায় আগামী দুই বছরের জন্য নতুন ৫ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলীর নির্বাচন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া।
সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় এতে পরামর্শমূলক বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, ট্রাষ্টি জাকির হোসেন কয়েছ, আব্দুল বাছিত রফি, মোহাম্মদ ছুবহান, ফারুক মিয়া, ছাব্বির আহমদ, বখতিয়ার খান।
সভায় আগামী ১৭ই এপ্রিল অনুষ্ঠিতব্য সভায় সকল লাইফমেম্বারদের উপস্থিত থাকার বিশেষভাবে অনুরোধ করা হয়।