ঢাকা সংবাদদাতা: ৫ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুরে তিনি মেডিকেল চেকআপ করাবেন। ২৭ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সিঙ্গাপুরে আছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভরায়, রতনা আমিন হাওলাদার এমপি, মেজর অব. খালেদ আখতার, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু ও ড. মেহেজেবুন্নেসা রহমান (টুম্পা)।
সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এসকিউ- ৪৪৭ বিমানযোগে এইচ এম এরশাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহ্জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এম এ সাত্তার, মশিউর রহমান রাঁঙ্গা এমপি, আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, গোলাম কিবরিয়া টিপু, চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।















