ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য

1683

ওয়ানবাংলানিউজ ব্রিটিশ রাজমুকুটের পঞ্চম উত্তরসূরীকে স্বাগত জানিয়েছেন ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় কেটের কোলজুড়ে আসে তৃতীয় সন্তান। ওই দিন সকালেই জীবনসঙ্গী ‘ডিউক অব কেমব্রিজ’ প্রিন্স উইলিয়ামের সঙ্গে লন্ডনের প্যাডিংটনের লিন্ডো উইংয়ের সেন্ট মেরি হাসপাতালে পৌঁছেন কেট মিডলটন।
কেসিংটন প্যালেসের টুইটারে বলা হয়, ‘মিডলটন সুস্থভাবেই তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। মা-শিশু দুইজনই সুস্থ আছেন। সদ্যজাত রাজপুত্রের ওজন ৮ পাউন্ড ৭ আউন্স। সন্তানের জন্মের সময় কেটের পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম।’ রাজপুত্রের সম্ভাব্য নামের তালিকায় আছে আর্থার, আলবার্ট, ফ্রেডেরিক, জেমস ও ফিলিপ। ২০১৩ সালে ব্রিটিশ রাজসিংহাসনের নতুন আইন অনুসারে, ছেলে হলেও বোন শালর্ট এলিজাবেথ ডায়নার থেকে সিংহাসনের উত্তরসূরীতার ক্ষেত্রে একধাপ পিছিয়ে থাকবেন নতুন রাজপুত্র। ওই আইনে প্রথমবারের মত সিংহাসনের ক্ষেত্রে জন্মসূত্রে কন্যা-পুত্রের সমান দাবিদারের ঘোষণা দেয়া হয়।
এদিকে রাজদম্পতি হাসপাতালে পৌঁছানোর আগেই রাজপরিবারের সমর্থকরা হাসপাতালের বাহিরে পতাকা, ব্যানার, উপহার নিয়ে অপেক্ষা করতে থাকে। হাসপাতালের বাহিরে দীর্ঘদিন ধরে অপেক্ষারত সমর্থকরা এই ঘোষণার পর উল্লাস করেন। স্টেটহ্যামের জন লোগেরি (৬৩) বলেন, ১৫ দিন ধরে হাসপাতালের সামনে আছি। এতদিন এটি সাময়িক বাড়ি ছিল। রাজপুত্র কিংবা রাজকন্যা, আমরা অনেক খুশি। বিবিসি।