ইংল্যান্ডে বেনিফিট জালিয়াতের  তিন বছরের জেলদন্ড

2607

তানজিদা রহমান: ইংল্যান্ডের কর্নয়ালের পেনযানচে  বসবাসরত জুয়াড়িতে আসক্ত ৫১ বছর বয়সী ব্রায়ান ম্যাথুজ নামক এক ব্যক্তিকে মৃত মানুষের পরিচয়ে এবং অন্যান্য প্রতারণা করে  ১৫ বছরে ২শ ৪৫হাজারের বেশি পাউন্ড বেনিফিট লাভ করায় তাকে সাড়ে তিন বছরের জেলদন্ড প্রদান করা হয়েছে।

বিবিসির মাধ্যমে জানা যায় তার বিরুদ্ধে এর আগেও বেনিফিটের জন্য মিথ্যা বিবৃতি দেওয়ার ও প্রতারণার অভিযোগ রয়েছে। ম্যাথুজ নিজেকে প্রতিবন্ধী পরিচয় দিয়ে বেনিফিট গ্রহণ করতো। সে কোর্টে মুবিলিটি স্কুটার এ আসতো এবং মিথ্যা রোগের ভাব দেখিয়ে ডাক্তারদের কাছ থেকে মেডিকেল ডকুমেন্টস জোগাড় করতো। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন এর হিসাব মতে ২০০৫ সাল পর্যন্ত ম্যাথুজ বিভিন্ন কোম্পানিতে কাজ করতো এ  তথ্য তাদের কাছে রয়েছে। ম্যাথুজ এর মামলার রায়ের পর ডি ডাব্লিউ পি এর ইনভেস্টিগেটর ডেভ মরিস বলেন, “ম্যাথুজ বেনিফিটের প্রত্যেক সিস্টেম থেকে ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত প্রতারণা করে অর্থ সংগ্রহ করে আসছে। ২০১৫ সালের জুন মাসে প্রসিকিউটর জু মারটিন কিউ সি বলেন  ম্যাথুজ ২১,৮০০ জুয়ার ওয়েবসাইটে খরচ করেছে। ম্যাথুজ ২০১১ সালে মৃত্যুবরণকারী ডেভিড  ব্লিওয়েট এর  পরিচয়ে বেনিফিট পেয়ে আসছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তাকে রাস্তা থেকে গ্রেফতার করা হয়।