ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের রমফোর্র্ডস্থ কলিয়ার রোড় এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৪০ বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি তার নিজের কাছে বন্দুক আছে দাবী করে রমফোর্ডের কলিয়ার রোড এলাকায় ভয়ভীতি দেখাচ্ছিল। রোববার সকাল ৫টার দিকে পুলিশ তাকে গুলি করে । এর কিছুক্ষনপর ঐ ব্যক্তিকে মৃত ঘোষনা করা হয়।
বিষয়টি তদন্তের জন্য ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট সংক্ষেপে আইওপিসি’র কাছে হস্তান্তর করেছে মেট পুলিশ।
অত্র এলাকায় বসবাসকারী ট্রেরিকগ্রীন ৩৯ জানিয়েছেন তিনি ১০০ ইয়ার্ডের মধ্যে বসবাস করেন। সকালে দুটি গুলি শব্দ শুনে তার ঘুম ভাঙ্গে।
তিনি বলেন, এটি সত্যিই পাগলামী। আমার খুব কাছে ঘটনাটি ঘটেছে। আরেক প্রতিবেশী ডেরেন বুকলি ৫০ বিবিসিকে জানান তিনি দুটি এ্যাম্বুলেন্স দাঁড়ীয়ে থাকতে দেখেছেন।















