আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়া কেঁপে উঠলো ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে সোমবার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। খবর এএফপি।
তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮।
ইউএসজিএস জানায়, বলিভিয়ার তারিজার ২০৫ মাইল দক্ষিণ-পূর্ব থেকে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর উপকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৩৪৬ মাইল গভীরে ছিল।
বলিভিয়ার রাজধানীসহ বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে মানুষ বাড়িঘর থেকে নেমে এসেছিল।















