ওয়ানবাংলানিউজ: সাবেক রুশ গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনা নিয়ে বিরোধের জেরে ব্রিটেনের মোট ৫০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।
এর আগে, যুক্তরাজ্য থেকে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের জবাবে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। পরে মস্কো জানায়, যুক্তরাজ্য ও রাশিয়ার কূটনৈতিক মিশনে সমান সংখ্যক লোক থাকতে হবে। তাই আরো অন্তত ২৭ ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া ছাড়তে হবে।
ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর বিষ প্রয়োগের ঘটনায়, রাশিয়াকে দায়ী করে আসছে ব্রিটেন। এর জের ধরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ প্রায় দেড়শ রুশ কূটনীতিককে বহিষ্কার করে।
প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিকসহ সেসব দেশের সমান সংখ্যক কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া।















