আমি একজন গর্বিত ব্রিটিশ মুসলমান: সাদিক খান

1155

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের হামলাস্থল লন্ডন ব্রিজে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে নিজের মুসলিম পরিচয় তুলে ধরলেন মেয়র সাদিক খান। লন্ডনে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে মঙ্গলবার লন্ডন সিটি হলের পাশে পটারফিল্ড পার্কে আয়োজিত এক শোক সভায় তিনি নিজেকে গর্বিত ব্রিটিশ মুসলিম হিসেবে তুলে ধরেন।

শত শত মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা কোন বর্বরত সহ্য করবো না। কাপুরুষের মতো এই হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমি একজন দেশপ্রেমী ও গর্বিত ব্রিটিশ মুসলিম।’ তিনি বলেন, ‘আমরা অবশ্যই জিতবো। সন্ত্রাস জিতবে না। লন্ডন কখনো ভেঙে পড়বে না।’

তার এই ভাষণ অনুপ্রাণিত করে লন্ডনবাসীকে। করতালিতে মুখরিত হয়ে ওঠে সেই প্রাঙ্গন। সেখানে থাকা ১৪ বছর বয়সী রুবি নামে এক মুসলিম শিক্ষার্থী বলেন, ‘এখানে আমরা সবাই লন্ডনবাসী। এটাই আমাদের পরিচয়।’ রুবির মা জিলিয়ান বলেন, আমরা সবাই একসঙ্গে থাকবো। কারণ আমরা সবাই লন্ডনবাসী।’

সবাই চলে যাওয়ার পর সিটি হলের ওই স্থানে শুধু ফুল পড়ে থাকে। শোক-অতিক্রান্ত জীবনের পথে পা বাড়ায় মানুষ।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট