ঢাকা সংবাদদাতা: সৌদি আরবের দুআদমি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। আল-কাছিম শহর থেকে রাজধানী রিয়াদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরেক বাংলাদেশি।
নিহত বাংলাদেশির নাম মোঃ ইউসুফ । তার বাড়ি ফেনী জেলায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যান তিনি। গুরুতর আহত মোহাম্মদ মাসুমকে দুআদমি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার গ্রামের বাড়ি গাজীপুরে ।
তারা দুজনই রিয়াদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।















