ঢাকা সংবাদদাতা: রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ওই ডাকাত সদস্যের নাম জহিরুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে দিয়াবাড়ি এলাকায় অভিযানের সময় গুলিবিদ্ধ হন জহিরুল ইসলাম। পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনায় জহিরুলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে জহিরুলের দেয়া তথ্য মতে তাকে নিয়ে অন্য ডাকাত সদস্যদের ধরতে অভিযানে নামে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এসময় গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন।















