দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে হাওরে ক্ষতিগ্রস্তদের মধ্যে শতাধিক বস্তা চাল বিতরণ করবে

980

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে দিরাই-শাল্লার উপজেলার একমাত্র আর্থ-সামাজিক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল গত ৫ই জুন রোজ সোমবার পূর্ব লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম নজরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাক্তার সৈয়দ মাশুক আহমদ।

ইফতার মাহফিল অনুষ্টানে দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকের সম্মানিত সদস্য বৃন্দ দিরাই-শাল্লা উপজেলায় হাওরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য শতাধিক বস্তা চাল (৫০কেজি করে প্রতি বস্তা) বিতরণ করার প্রতিস্রুতি ব্যক্ত করেন। সম্মানিত দানশীল সদস্যদের মধ্য থেকে এ টাকা সংগ্রহ করে শতাধিক বস্তা চাল খুব শীঘ্রই দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্রের মধ্যে বিতরন করা হবে।

ইফতার মাহফিলে বক্তারা সংঘটনের বিভিন্ন সাফল্যজনক কার্যক্রম তুলে ধরে বলেন সমাজের অসহায় হতদরিদ্র মানুষের আর্থ -সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১১সালে প্রতিষ্ঠিত দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

প্রত্যেক বৎসরই দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্রের সার্বিক সহযোগীতায় বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করছে।
সংঘটনটি ২০১২ সালে দিরাই-শাল্লা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৭লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে।

এরপর ২০১৩ সালে দিরাই-শাল্লায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে ১২টি টিউবওয়েল স্থাপন, ২০১৪ সালে দিরাই-শাল্লার গুণীজনদের সম্বর্ধনা প্রদান, ২০১৫ সালে ৩৬টি হতদরিদ্র পরিবারের যুবতীদের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং ২০১৬-২০১৭ অর্থবছরে দিরাই-শাল্লা উপজেলায় সংঘটনটি ৮০টি সেলাই মেশিন অসহায় হত-দরিদ্র পরিবারদের সাবলম্বী করার জন্য বিতরণ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসার ওমর ফারুক, হাজি সিরাজ মিয়া, মৌলানা শুয়েব আহমদ,
মোঃ সামছুল হক চৌধুরী, মোহাম্মদ হারুন মিয়া, নজরুল ইসলাম, মুফতি মৌলানা বুরহান উদ্দীন, আশিক মিয়া, এডভোকেট আবুল হাসনাত, মিজান চৌধুরী, শাহিদুল ইসলাম নজরুল, আজমল হোসাইন চৌধুরী জাবেদ, মিসবা চৌধুরী, ডা:সৈয়দ মাসুক আহমেদ, মাসুক সর্দার, মোহা: বুলন মিয়া, আনোয়ারুল হক ফিরুজ, রুহুল আমিন, মামুন সর্দার, আতিকুর রহমান রুবেল, সৈয়দ জিয়ায়ুর রহমান, আব্দুল গফ্ফার, মামুনুর রশীদ, মাহমুদুর রহমান মান্না, মির্জা হোসাইন, হারুন মিয়া, জিয়ায়ুল হক চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো: সামছুল হক চৌধুরী উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতি বছরের ন্যায় এবার ও হতদরিদ্র পরিবারদের সহায়তা করতে হাওরে ক্ষতিগ্রস্তদের মধ্যে শতাধিক বস্তা চাল বিতরণ সফল ভাবে বাস্তবায়নের করার জন্য সকলের আর্থিক এবং সার্বিক সহযোগীতা কামনা করেন এবং সংঘটনের সকল দানশীল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।