ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের এসেক্সের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার দু’টি একে ৪৭সহ প্রচুর পরিমান গোলাবারু ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসেক্সের থরকের কাছে নর্থ অকেনডন এলাকার একটি বাড়িতে সার্চ করতে গেলে পুলিশ ওই অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পায়।
এ ঘটনার পর মিনিস্ট্রি অব ডিফেন্সের বিস্ফোরক তদন্ত লকে ডেকে নেয়া হয়েছে গোলাবারু পরীক্ষা নিরীক্ষা করতে। উদ্ধারকৃত অস্ত্র শস্ত্রের মধ্যে রয়েছে দু’টি একে৪৭ , একটি হাত ব্রুক , একটি স্বয়ংক্রিয় শর্ট গান , প্রচুর গোলাবারুদ এবং কয়েকটি উচ্চ মাত্রার বিস্ফোরকের জন্য তৈরী গ্রেনেড।
এসব অস্ত্র ফরেনসিক ও ব্যালেস্টিক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকৃত এসব গোলাবারুদ জনসাধারনের জন্য কোন ক্ষতির কারন নেই বলে জানিয়েছে এসেক্স পুলিশ। তবে এসব অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে ধারনা নেই এমন কারো হাতে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো । এমনটাই জানিয়েছেন এসেক্স পুলিশের ডিটেক্টিভ সুপারিন্টেডেন্ট মার্ক হল। তিনি আরো জানিয়েছেন উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারু বিষয়ে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কোথায় তৈরী , কারা এগুলো আমদানী করেছে ও গোলাবারুদের অবস্থা কেমন এসবের উপর গুরুত্ব দিয়েই তদন্ত করছে পুলিশ















