লন্ডন ব্রীজে হামলা: ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন মেয়র জন বিগস

794

ওয়ানবাংলানিউজ: লন্ডন ব্রীজ এলাকায় হামলার পর টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস যে কোন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহধ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আঘাতকারীদের প্রধান লক্ষ্যই হচ্চেছ আমাদের মধ্যে বিভক্তি আনা। কিন্তু লন্ডন এবং ম্যানচেস্টারের বর্বরতা প্রমাণ করেছে হামলাকারীরা কখনোই সফল হবে না এবং এধরনের হামলার কোন যৌক্তিকতা নেই।

শনিবার রাতে লন্ডন ব্রীজে হামলার পর এক বিশেষ বিবৃতিতে মেয়র জন বিগস একথা বলেন। বিবৃতিতে মেয়র আরো বলেন, এই নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই মুহুর্তে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। পাশাপাশি সর্তকতারও প্রয়োজন রয়েছে। যে কোন সন্দেহজনক পরিস্থিতি পুলিশকে জানানোর জন্যও মেয়র অনুরুধ জানিয়েছেন।

মেয়র হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে স্বজন হারানো পরিবারের উদ্দেশ্যে সমবেদনাও প্রকাশ করেন।